বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

কো-কারিকুলার শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ


কো-কারিকুলার বা সহশিক্ষা শিক্ষার্থীদের পরিচালিত উন্নয়নমূলক কার্যক্রম, যা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমের অতিরিক্ত হিসেবে বিবেচিত। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো সামাজিক, জনহিতকর এবং সমবয়সী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় এই কাজ পরিচালিত। অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীন নেতৃত্বে পরিচালিত দেয়ালিকা, ম্যাগাজিনের মতো উদ্যোগও নিয়ে থাকে। প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকরাও শিক্ষার্থীদের সাথে এসকল কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লম্বিটুডিনাল স্টাডি অফ অ্যাডোলেসেন্ট হেলথ পরিচালিত সমীক্ষায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০% কিশোর কিশোরী কোনো না কোনো সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত। কো-কারিকুলার অ্যাকটিভিটিসে জড়িত শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার কম, অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত হওয়ার সম্ভাবনাও বেশ কম এবং উচ্চতর শিক্ষাক্ষেত্রে সাফল্য আশানুরূপ অনেক বেশি । তাছাড়া প্রতিষ্ঠানে নিয়মিত কাজে সাফল্য অর্জনের হারও এদের ভেতর বেশি। কো-কারিকুলার অ্যাকটিভিটিসের সবথেকে ভালো সুফল হলো পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে আরও দক্ষ করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে অসামাজিক আচরণের প্রবণতা কমে। প্রতিষ্ঠানে কো-কারিকুলার সংগঠন কার্যক্রমে জড়িত থাকা শিক্ষার্থীদের বিকাশে বেশ উপকারী। সংগঠনগুলো নতুন সম্পর্ক তৈরি করে এবং বাড়তি জীবনমুখী শিক্ষার জন্য একটি ভালো প্লাটফর্ম তৈরি করতে পারে, যা একাধিক শিক্ষার্থী দলের ওপর পরিচালিত গবেষণায় নিশ্চিত হওয়া গেছে।


এছাড়াও সহশিক্ষা কার্যক্রম শিশুকে শিক্ষামূলক বা ক্রীড়া কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ দেয়। তদুপরি সহশিক্ষা কার্যক্রম আত্মনিয়ন্ত্রণ ও স্বশিক্ষিত হবার সুযোগ বাড়ায় যা প্রতিষ্ঠান বা বাইরে যেখানেই অনুষ্ঠিত হোক না কেন। প্রতিষ্ঠান ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম জড়িত কিশোরীরা তুলনামূলকভাবে বেশি আত্ম-সম্মানের অধিকারী হয়। সামগ্রিক গবেষণা থেকে প্রমাণীত ক্রীড়া, ক্লাব অথবা প্রতিষ্ঠান ভিত্তিক যেকোনো কো-কারিকুলার বা সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িতদের ওপর ইতিবাচক প্রভাব রাখে।


মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

লেখক, শিক্ষক ও সমাজকর্মী।

কো-অর্ডিনেটর 

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ 



আরও খবর

deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৬ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১৩ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে