চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বগুড়ার সারিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১১ জুলাই) সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মুন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান,গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) তুহিন সরকার এর উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর ইউনিয়নের প্রেম যমুনা ঘাটে নির্মিত যাত্রী ছাউনী ও ৩নং নারচী ইউনিয়ন পরিষদের নির্মিত মূল ফটক এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এছাড়াও সারিয়াকান্দি পৌরসভা, থানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের দুর্গম এলাকা পরিদর্শন করেন তিনি।

Tag
আরও খবর