২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

শ্রীবরদীর ভেলুয়াতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত




এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়াতে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত  হয়েছে। 

১০ ই জুলাই সোমবার দিনব্যাপী ভেলুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চক্ষু চিকিৎসা সেবা  ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও শ্রীবরদী উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো নুরল ইসলাম হীরোর আয়োজনে 

ও জামালপুরের ইস্পাহানি  ইসলামিয়া চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে  ১৯৬ জন রোগীকে চোখের চিকিৎসা  সেবা প্রদান করে চশমা সহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী  বিতরণ করা হয়।  

অপারেশনের জন্য ৪৩ জন রোগীকে বাছাই করে 

জামালপুরের রেফাড করা হয়। 

নেএনালী অপারেশনের জন্য ৭ জন রোগী এবং চোখের মাংস বেশী ৬ জন রোগীকে বাছাই করা হয়। 

ভেলুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো মহির উদ্দিনের সভাপতিত্বে 

আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলার  আলোকিত মানুষ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনা 

আবু সালেহ মো নুরল ইসলাম হীরো। 

এসময় অন্যানের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো আমিনুল ইসলাম তারা, 

ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো আবুল কাশেম, 

চক্ষু বিশেষজ্ঞ ডা নাসিফ ইসলাম, মেডিকেল টেকনোলজিষ্ট  কৃষ্ণা , কনিকা, সুবর্ণ, তানভীর আহমেদ, সংগঠক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। 

আয়োজক আবু সালেহ মো নুরল ইসলাম হীরো বলেন, 

অপারেশনকৃত রোগীদের খাবার ও পথ্য, ঔষধ, চশমা, ১ মাসের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে। 

আত্ম মানবতার সেবায় তার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

Tag
আরও খবর