‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

সাঁতারে বানিয়াচংয়ের কিশোরী মাহিমার জার্মান জয়



 বানিয়াচং উপজেলার বাক প্রতিবন্ধী কিশোরী মাহিমা আক্তার দলগতভাবে সাতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। চলতি বছরের ১২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত জার্মানীর রাজধানী বার্লিনে অনুষ্টিত ‘সামার অলিম্পিক গেমস-২০২৩” এ বিশ্বের ১৭০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহনে অনুষ্টেয় বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ থেকে ও প্রতিযোগীরা অংশগ্রহন করেছেন। 


বাংলাদেশ থেকে সামার অলিম্পিকে সাতার প্রতিযোগীতায় অংশগ্রহনকারী দলে ৪জন ছেলে ও ৪ জন মেয়ে অংশগ্রহন করেছেন। দলগত ৪.২৫ ফ্রি ষ্টাইল রিলে’তে মেয়েদের দল ৪টি গোল্ড মেডেল ও ২টি ব্রোঞ্জ পদক বাংলাদেশের পক্ষে অর্জন করেছেন। দলগত চ্যাম্পিয়নে মাহিমা আক্তার একটি গোল্ড মেডেল ও ১শ ইউরো পুরস্কার অর্জন করেছেন। 


মৌলভীবাজার জেলার বুলিং রুজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুলের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মাহিমা আক্তার (১৫) বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের প্রবাসী শাহজাহান মিয়া ও গৃহিনী সেলিনা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে প্রথম সন্তান। ২০২২ সালে বিশেষ অলিম্পিকের জন্য কক্সবাজারে অনুষ্টিত সাতার প্রতিযোগিতায় মাহিমা আক্তার বাছাই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছিলো। মাহিমা আক্তার বানিয়াচং জাতুকর্ণপাড়া সঃপ্রাঃ বিদ্যালয় থেকে ২০২০ সালে পঞ্চম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলো। তার বাবার বাড়ী জাতুকর্ণপাড়া গ্রামে হলেও মাহিমা বর্তমানে মৌলভীবাজাররে তার নানার বাড়ীতে থেকে বিশেষ শিশুদের জন্য প্রতিষ্টিত ওই বিদ্যালয়ে পড়ালেখা করছে। 


এ ব্যাপারে মাহিমার মা সেলিনা বেগম বলেন, আমার মেয়েকে নিয়ে আমি কখনই মন খারাপ করি নাই। সে যাই হোক সে আমার মেয়ে। বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসায় আমি আমার মেয়েকে নিয়ে গর্ববোধ করছি। আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন। 


এ ব্যাপারে জাতুকর্ণপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মাহিমা আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছে। গোটা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমরা টিচাররা মাহিমার জন্য গর্ব অনুভব করছি।


এ ব্যাপারে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ হেড কোচ (সুইমিং) গোলাম মোস্তফা বলেন, জার্মানীর বার্লিনে অনুষ্টিত সামার অলিম্পিক গেমসে বাংলাদেশের এই বিশেষ সাতার দলের পক্ষে মেয়েরা দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে। কোচ হিসেবে আমি অবশ্যই প্রাউড ফিল করি। এই অর্জনে বাংলাদেশের মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে।

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে