‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় ভ্রাম্যমান অভিযানে দুই গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই গ্যাস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমান করা হয়েছে।
১০ জুলাই (সোমবার) বেলা ১২টায় বগুড়া সদরের লতিফপুর কলোনী এলাকায় জেলা পুলিশের একটি দলের সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল কর্তৃক পরিচালিত অভিযানে দুই গ্যাস ব্যবসায়ীকে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ্ আলী খাঁনের উপস্থিতিতে জামিল মাদ্রাসার গেট এলাকায় অবস্থিত সুলতান ট্রেডাসকে ৩ হাজার টাকা ও মেসার্স মালিহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, উল্লেখিত দুটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করছিল যা ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় দণ্ডনীয় অপরাধ, তাই এই দুই প্রতিষ্ঠানকে উক্ত আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয় ও পরবর্তীতে আবারো যদি আইন লঙ্ঘন করে অধিক দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। 

Tag
আরও খবর