‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় দুদকের মামলায় ৪ জনের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় বগুড়ায় তিন ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ অম্লান কুমার জিষ্ণু এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান, সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার সাবেক ক্যাশ অফিসার আব্দুল বারি, আব্দুস ছালাম এবং ইউনুস আলী। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।  এসব তথ্য নিশ্চিত করে দুদকের সরকারি কৌশলী (পিপি) এস এম আবুল কালাম আজাদ জানান, ২০১৫ সালে আসামিরা পেনশনভোগীদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে যোগসাজসে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করে।  এ ঘটনায় দুদক বগুড়ার তৎকালীন সহকারি পরিচালক আমিনুল ইসলাম ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। পরে এ মামলায় ২০১৬ সালে চার্জশীট দেয়া হয়। শুনানি শেষে  আদালত সোমবার দুপুরে আসামিদের তিন ধারায় মোট ১৫ বছর কারাদণ্ড এবং প্রত্যেকের দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দেন ।  একই সাথে আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

Tag
আরও খবর