‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী আহতের ঘটনায় অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার
ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী রুমকি আক্তার অবৈধ বালু বোঝাই ট্রাক চাপায় পা ভাঙার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অবাধে বালু বহন করা গাড়ি চলাচল বন্ধের দাবিতে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায়


ভূনবীর ইউনিয়নের শাসন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীরা বিশাল মানববন্ধন করেন। ছাত্রছাত্রীরা রাস্তার দুই পাশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থেকে আহত ছাত্রীর দুর্ঘটনায় জড়িতের শাস্তির দাবি জানান। এদিকে একই দাবিতে গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরাও মানববন্ধন করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং
অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে কিছু লোক বেপরোয়া হয়ে উঠেছেন। ক্ষেত, কৃষি, রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে তেমনি অবৈধ বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে জানমালের ক্ষয়ক্ষতির আতংকে দিন কাটছে এলাকাবাসির। এনিয়ে অভিযোগ করার পরও কোন প্রতিকার পাওয়া যায় না। বরং অনেক সময় নাজেহালও হতে হয়। তারা অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন ও বেপরোয়া ট্রাক চলাচল বন্ধের জন্য প্রশাসনের জোরালো পদক্ষেপ কামনা করছেন।


তারা আরো বলেন, ট্রাকের চাপায় মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত পায়ের চিকিৎসা নিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অসহায় পরিবারটি গভীর দুঃশ্চিতায় দিন কাটাচ্ছেন। আজ পর্যন্ত শিশুটি বা তার পরিবারের কেউ খোজ নিচ্ছে না। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী দেবনাথ বলেন, এলাকার যত্রতত্র ঘাট বানিয়ে এক শ্রেণি অসাধু বালু ব্যবসায়ীরা দেদারসে বালু তুলছেন এবং বেপরোয়াভাবে ট্রাকে করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে যাচ্ছে। প্রশাসনসহ কর্তৃপক্ষকের প্রতি জোর দাবি জানিয়ে তিনি বলেন, চালকসহ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক । পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বালুবাহী ট্রাকের চলাচল বন্ধ করা হোক।
Tag
আরও খবর