বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

বগুড়ায় মুদি দোকানীকে হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় ৫০০ টাকার জন্য মুদি দোকানী জাকিরুল হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেন(২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শনিবার রাত ১০টায় ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়ীতে বিয়ে করেন৷ সেখানেই জাকিরুল মুদি দোকান দেন। গত  বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পূর্ব পরিচিত জাকিরুলের কাছ থেকে পূর্বের পাওনা ৫০০ টাকা চায়। তখন জাকিরুল  আসামি জাহাঙ্গীরকে  আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলে।এসময় জাহাঙ্গীর টাকা না দিয়ে রাত ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলক্র টেনে বের করে  এলোপাথারীভাবে কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা জখম করে। পরে তাকে  রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসক এর চেম্বারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পরেই পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। পরে ৮ জুলাই র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৫২ মিনিট আগে