এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ক্লিন ভাসানচর, গ্রিন ভাসানচর’ কর্মসূচিতে সাইকেল র‍্যালি ও বৃক্ষরোপন



ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।

শনিবার (০৮ জুলাই) সকালে সাইকেল র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব)।



সকাল ৯ টার দিকে সাইকেল র‍্যালিটি ভাসান চর মাল্টিপারপাস কমপ্লেক্স থেকে শুরু করে ভাসানচরের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রায় ৭ কি:মি পথ অতিক্রম করে পুনরায় মাল্টিপারপাস কমপ্লেক্স এসে শেষ হয়। পথিমধ্যে ২টি বাজারে বুক্ষ রোপন করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে রোহিঙ্গা কমিউনিটিকে সচেতন করা হয়।



এবিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো: মাহফুজার রহমান (উপসচিব)  বলেন, Clean Bhasanchar Green Bhasanchar” প্রতিপাদ্য নিয়ে কয়েকটি উদ্দেশ্য নিয়ে আজকের সাইকেল র‍্যালিটি অনুষ্ঠিত হয়। ভাসানচররের বাঁধের ভিতরের অংশকে সবুজ করার লক্ষ্য বৃক্ষ রোপন কর্মসূচী ও রোপিত বৃক্ষ পরিচর্যাকে উৎসাহিত করা এবং বৃক্ষ নিধন কে নিরুৎসাহিত করার বিষয়ে সকলকে উদ্বুদ্ধ করেই ছিল মূল লক্ষ্য।



মো: মাহফুজার রহমান আরও বলেন,  আজকের র‍্যালির আরও একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র ভাসানচরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রোহিঙ্গা কমিউনিটির মাঝে সচেতনতা সৃষ্টি করা। সর্বোপরি ভাসানচরে কর্মরত সকলের এবং রোহিঙ্গা কমিউনিটির মাঝে সম্প্রীতি বৃদ্ধি করা ছিল আজকের র‍্যালির একটি বড় উদ্দেশ্য ।
আরও খবর