প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

ইতালী আওয়ামী লীগের সম্মেলন

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 12-09-2022 11:26:58 am

দশ বছর পর রোমে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

.….......

বিনা প্রতিদ্বন্দ্বিতায়  পুনঃনির্বাচিত 

সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজি,

সাধারণ সম্পাদক হাসান ইকবাল-


আবু তালিব মিঠু:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন রোববার রোমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। 

ইতালীর ২৫টিরও বেশি শহর থেকে আওয়ামী লীগ,  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়াও ইউরোপের ১৫টি দেশের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতালীর এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শনিবার থেকেই বিভিন্ন শহরের নেতাকর্মীরা সম্মেলন উপলক্ষে রোমে আসা শুরু করে। গতকাল রোববার দিনভর নেতাকর্মীদের পদচারনায় পুরো রোম শহর ছিল মুখরিত। 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুপুরের পরপরই রোমের পিয়াচ্ছা মিরতির একটি সিনেমা হল অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। এসময় কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে হল অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। অনেক নেতাকর্মী আসন পায়নি বলেও অভিযোগ জানিয়েছে রোমের বাহিরে থেকে আসা কয়েকজন।  

প্রধান অতিথির বক্তব্যে এম নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনের মাধ্যমে ইতালি আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। ডেলিগেটদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন যাতে আগামী জাতীয় নির্বাচনে ইতালী আওয়ামী লীগ শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি। 

সভাপতির বক্তব্যে ইদ্রিস ফরাজি আবেগঘন কন্ঠে দীর্ঘ নয় বছর সংগঠনের দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের পরপরই তিনি ইতালী আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাদিউল ইসলাম সম্মেলনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে বিনয়ের সাথে অনুষ্ঠান আয়োজনে যেকোনও ভুল হয়ে থাকলে তাঁর জন্য দুঃখ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান নির্বাচন কমিশনার হাবিব চৌধুরী ডেলিগেটদের মতামতের ভিত্তিতে ইতালী আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এসময় তিনি জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন মাত্র দু'জন। সেহিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও পরবর্তী ৩ বছরের জন্য ইতালি আওয়ামী লীগের  সভাপতি হিসেবে হাজী ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান ইকবাল পুনঃবির্বাচিত হয়েছেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সকল ফলাফল সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এর কাছে হস্তান্তর করেন। 

এসময় উপস্থিত সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং জোর করতালির মাধ্যমে নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। 

একই সময় সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে তঅভিনন্দন জানান। পরবর্তীতে একে একে ইতালী যুবলীগ, মহিলা লীগ, মিলান আওয়ামী লীগ,  ভেনিস আওয়ামী লীগ, আনকোনা আওয়ামী লীগ, বরিশাল বাসিসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর