শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা-খুলনা রুটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হোক।

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2023 12:33:24 pm


◾ শেখ আব্দুল্লাহ : পদ্মাসেতু হওয়াতে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের ভোগান্তি দূর হলেও; ভোগান্তি দূর হয়নি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি। পদ্মাসেতুর চালু হওয়ার পর, পদ্নাসেতুর টোল ও জ্বালানির তেলের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে বাস মালিকেরা বাসের অতিরিক্ত ভাড়া নির্ধারন করেন। ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার বাসের ভাড়া ছিল ৩৫০ টাকা। পদ্মাসেতু চালু হওয়ার পর ঢাকা থেকে গোপালগঞ্জ মাত্র ১২০/১৩০ কি:মি পথ নানা অজুহাতে ৫০০ টাকা নির্ধারণ করা হলেও, যাত্রীরা ভোগান্তি দূর হওয়ার কথা চিন্তা করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি মেনে নেন। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি যাত্রীরা মেনে নেওয়া সত্বেও, ঈদ আসলে যাত্রীদের টিকিট প্রতি আরো অতিরিক্ত টাকা গুনতে হয় । প্রতিটি টিকিট ৬৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়, অর্থাৎ টিকিট প্রতি ১৫০ থেকে ২৫০ টাকা গুনতে হয়। টিকিট কাউন্টারে দায়িত্বরত লোকদের কাছে এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি যাত্রীরা জানতে চাইলে সদুত্তর পান না। 

ফলে বাধ্য হয়ে ঘরফেরা যাত্রীদের বাড়ি যাওয়ার তাড়নায় অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয় এবং ছুটি শেষে আবারও অতিরিক্ত ভাড়াগুনে কর্মস্থলে আসতে হয়; যাত্রীদের এ ভোগান্তি যেন দেখার কেও নাই। আর এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দক্ষিণবঙ্গের সব রুটেই দেখা যায়। 


তাই বাস মালিক সমিতির কাছে দক্ষিণবঙ্গের মানুষের মনের দাবি প্রতি ঈদে যে অতিরিক্ত বাসের ভাড়া আদায় করা হয়, তা যেন বন্ধ করা হয়। এছাড়া প্রশাসনেরও এ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের বিষয় জোর দিতে হবে। প্রতিটি বাস কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি মনিটরিং করতে হবে। যদি কোনো পরিবহন সেবার পাওয়া জন্য যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয় তাহলে সে পরিবহন মালিকদের প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


লেখক: শেখ আব্দুল্লাহ 

শিক্ষার্থী : ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১০ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২২ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩০ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে