গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

আফগানদের জোড়া শতকে বাংলাদেশের টার্গেট ৩৩২

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-07-2023 12:09:31 pm

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের অপ্রত্যাশিত হারের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৩২ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নামে আফগানরা। আগে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এবং তাদের দুইজনের রেকর্ড গড়া জুটি ও ব্যাক্তিগত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে হাশমতউল্লাহ শহীদির দল। সিরিজের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান।


বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন নিয়ে সিরিজের ২য় ওয়ানডেতে মাঠে নামে। শুরুর পাওয়ার-প্লের ১০ ওভারে পাত্তাই পায়নি বাংলাদেশি বোলাররা। বিপরীতে আফগানিস্তানের স্কোরবোর্ডে যোগ হয় ৬৭ রান। রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটির দারুণ শুরু।


৪৬ বলে ৪০ রানে থাকা গুরবাজ সাকিবকে পরপর দুই বলে ৪, ৬ হাঁকিয়ে পঞ্চাশ ছুঁয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের নিজের তৃতীয় ফিফটি খেলতে গুরবাজ খরচ করেন কেবল ৪৮ বল। গুরবাজের ব্যাটে ঝড়, জাদরানের।দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ১৪.২ বলেই আফগানদের দলীয় সংগ্রহ পৌঁছায় ১০৩ এ। ১৫ ওভার করতেই বাংলাদেশ অতিরিক্ত রান খরচে ২০।


২১.৫ ওভারে দেড়শত রান পূর্ন করে আফগানিস্তান। এর আগে উদ্বোধনী জুটি ভেঙেছে আগের সর্বোচ্চ ১৪১ রান। নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১২ সালের ম্যাচে শারজাহতে আফগান দুই ওপেনার জাভেদ আহমাদি ও করিম সাদিকের রেকর্ড এতোদিন অক্ষত থাকলেও গুরবাজ-জাদরানের ব্যাটে আজ লেখা হল নতুন রেকর্ড।


ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির পর চট্টগ্রামেই নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা পান রহমানউল্লাহ গুরবাজ। সেঞ্চুরি করতে লেগেছে ১০০ বল, এরপর গুরবাজের উল্লাস ছিল দেখার মতো। আগের সেঞ্চুরির দিনে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান পায় স্বস্তির জয়। বাংলাদেশের কাছে লজ্জার হোয়াইটওয়াশ থেকে রক্ষা পায় আফগানরা।


৭৫ বলে ফিফটি পূর্ণ করেন ইব্রাহিম জাদরান। পঞ্চাশ ছুঁয়ে ইব্রাহিম হন মারমুখী। উইকেটের দেখা মিলছিল না কোনো পরিকল্পনাতেই। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এবারই বাংলাদেশ প্রথম ৩০ ওভারের মধ্যে ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সেরা জুটি এটি। এর আগে ২০১৭ সালে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক এবং হাশিম আমলা মিলে করেন হার-না-মানা ২৮২ রান।


অবশেষে মিলল উইকেটের সন্ধান। ২৫৬ রানে আফগানিস্তানের প্রথম উইকেট ফেলতে পারল বাংলাদেশ। সাকিব আল হাসান লেগ বিফোরের ফাঁদে ফেলেন রহমানউল্লাহ গুরবাজকে। ফেরার আগে অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলে গেছেন গুরবাজ। টাইগার বোলারদের বিরুদ্ধে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেন তিনি। তার ইনিংসে ভর করেই বড় সংগ্রহের পথে এগোয় আফগানিস্তান। ১২৫ বলে ১৪৫ রানের অনবদ্য এই ইনিংস সাজানো ছিল ১৩টি চার এবং আটটি ছয়ে।


তিনে নামা রহমত শাহ দুই রান করতেই হয়েছেন এবাদতের শিকার। সমান দুই রানে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি হয়েছেন বোল্ড। মিরাজের দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উঠে যায় আফগান অধিনায়কের। মাত্র ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান।


মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার ১০ রানে থাকা নাজিবউল্লাহ জাদরান। ইব্রাহিম জাদরান শতক হাঁকিয়ে পরের বলেই নিয়েছেন বিদায়। প্যাভিলিয়নে ফেরার আগে ১১৯ বলে ৯ চার ও ১ ছয়ে এই ইনিংস সাজান ইব্রাহিম। ৬ রানের বেশি পাননি রাশিদ খান। সাকিবকে এগিয়ে খেলতে গিয়ে হয়েছেন স্টাম্পড। নিজের কোটার শেষ ওভারে মুস্তাফিজ দ্বিতীয় শিকার বানালেন আজমতউল্লাহ ওমরজাইকে (২)। হাসান মাহমুদ ফেরালেন ৫ রান করা মুজিব-উব-রহমানকে। 



শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তান স্কোরবোর্ডে যোগ করে ৩৩১ রান, ৯ উইকেট হারিয়ে।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে