কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনির কালকী স্লুইস গেটের পলি অপসারণ উদ্বোধন

আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়ন সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটে রিভার সাইডে অতিরিক্ত পলি মাটি অপসারণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে অপসারণ কাজের শুভ উদ্বোধন করেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। পলি অপসারণ কাজ সম্পন্ন হলে এলাকার পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল হবে এবং একমাত্র ধান চাষে জড়িত ইউনিয়ন বড়দলের কৃষকরা তাদের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্ত হবে। পাশাপাশি খাজরা ইউনিয়নবাসীও জলাবদ্ধতা ও পয়ঃ নিস্কাশনে অনিশ্চয়তার হাত থেকে রেহাই পাবে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিমের তত্ত্ববধানে উদ্বোধনী দিনে প্রায় ৪০জন শ্রমিক দিয়ে গেটের সামনের পাটের অংশের পলি মাটি অপসারণ শুরু হয়। পরে ভ্যেকু মেশিনের সাহায্যে কপোতাক্ষ নদের অংশে ভরাট হয়ে থাকা পলি অপসারনের জন্য কাজ শুরু করা হবে বলে জানাগেছে। পলি মাটি অপসারন করা গেলে ফটিকখালী, খালিয়া, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গজুয়াকাটি, চেউটিয়া গ্রাম ও বিল এবং বড়দল ইউনিয়নের কিছু অংশের হাজার হাজার বিঘা ধানের জমি ও মৎস্য ঘেরের পানি নিঃষ্কাশনের একমাত্র উপায় এই স্লুইস গেটটি ব্যবহার করে কৃষকরা উপকৃত হবে। এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম, রামপদ সানা, হাসমত ঢালী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম,আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, কালকী স্লুইস গেটে পলি পড়ে প্রবেশ পথ ভরাট হয়ে গেছে। আগে একবার পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে অনিহা প্রকাশ করায় তা বন্ধ হয়ে যায়। চলতি বর্ষা মৌসুমে গজুয়কাটিসহ কয়েকটি এলকায় জলাবদ্ধতার সংবাদটি আমি পাওয়া মাত্রই সাতক্ষীরা ৩ আসনের এমপি ডাঃ আফম রুহুল হক স্যার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীমবরণ চক্রবর্তী, সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড-২ এর মাধ্যমে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘেরের লবণ পানি কালকীর খালে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যক্তি মালিকাধীন কলগই ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার প্রতিনিধিগণ সার্বকক্ষণিক মনিটরিং করবে কাজটি যাতে ভালভাবে সম্পন্ন হয়।
 

Tag
আরও খবর