‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় পুলিশের বিভিন্ন অভিযানে নারী সহ আটক ১১

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের বিভিন্ন অভিযানে দুই নারী সহ ১১ জনকে আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানা সূত্র জানায়, ৫ জুলাই (বুধবার) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ধারালো একটি বার্মিজ চাকু সহ সারিয়াকান্দি সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী এলাকার ইসমাইল ফকির এর ছেলে রাজু ওরফে হাবলু (২৩), পৌর এলাকার ধাপ ফকিরপাড়ার মৃত নুরুল ইসলাম এর ছেলে শাহীন আলম (৩৮)কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে, আলাদা অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ রাজশাহী বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জ দড়িখরবোনা (গ্রেটার রোড) এলাকার পিন্টু ও বিউটি দম্পতির ছেলে মেহেদী হাসান সনি (৩২), সারিয়াকান্দি মন্ডলবাড়ী এলাকার মিঠু মন্ডলের ছেলে আহম্মেদ শাকিল ওসমান (২৮), বগুড়া সদরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত শাহাদৎ শেখের মেয়ে শাপলা আক্তার নিশি (২৮), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন শিবপুর ইউনিয়নের শ্রীমুখ কেশবপুর এলাকার আবু তাহের প্রধান এর মেয়ে উম্মে সোহানা খাতুন ওরফে তানিয়া (২৪) কে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পৃথক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম।
এছাড়াও সারিয়াকান্দি থানার রামনগর এলাকার রাশিদুল ইসলাম ওরফে রাশু'র ছেলে জিহাদ হোসেন ওরফে আকাশ (২০), সদর ইউনিয়নের দীঘলকান্দি এলাকার ওমর আলীর ছেলে ইমন সরদার (২৭) এবং সোনাতলা থানাধীন শ্যামপুর এলাকার বাদশা প্রামাণিকের ছেলে রাজ্জাক (২৫)কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করে সারিয়াকান্দি থানা পুলিশ।
একইসাথে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী শাহীন আলম, পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-ধাপ (ফকিরপাড়া) এবং আসামী দুলাল প্রাং, পিতা-শাহ আলম, সাং-চর গোসাইবাড়ী, উভয় থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াগনকে গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, বিভিন্ন অপরাধে আটককৃতদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সারিয়াকান্দি থানা এলাকায় মাদক নির্মূল ও কিশোরগ্যাং রুখে দিতে সর্বদা কাজ করে যাচ্ছি। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন গুরুঅপরাধ দমনের লক্ষ্যে সারিয়াকান্দি থানা পুলিশের টহল টিম সার্বক্ষণিক নজরদারি চলমান রেখেছে।

Tag
আরও খবর