২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় কাঁচামরিচ বিক্রেতা সহ ৫ জনকে জরিমানা

বগুড়ায় ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় দুই কাঁচামরিচ বিক্রেতা সহ মোট ৫ জনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ জুলাই (বৃহস্পতিবার) শহরের ১ নম্বর রেলগেট ও রাজাবাজারে জেলা পুলিশের সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জানা গেছে, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি মুনাফা গ্রহণ করার অপরাধে রাজাবাজার ১ জন এবং রেলগেট এলাকায় ২ জন কাঁচামরিচ বিক্রেতাকে ৭ হাজার টাকা এবং রাজাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টি মশলার দোকানকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচামরিচের বাজার যাচাই ও বাড়তি দাম নিয়ন্ত্রণ করা। আর অভিযানে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। কিছু অসাধু দোকানি আড়ত থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দামে বিক্রি করছিলেন। তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একইভাবে মূল্য তালিকা ছাড়া দুই মসলা দোকানি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন। এসব অপরাধে মোট ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।

Tag
আরও খবর