যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি জমিতে কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জুলাই সোমবার সকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম, রহনপুর পৌরসভার পৌর এলাকার হটাৎপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম , ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুশরিভুজা গ্রামের আনোয়ার হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, সকালে সদর উপজেলার ইসলামপুরের তেররশিয়া এলাকায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে গুরতর আহত হন জহিরুল। স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন উদ্ধার করে তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন। এসময় তার শারিরীক অবস্থা গুরুতর হলে, রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুরে নিজ বাড়িতে অবস্থানের সময় বজ্রপাত হলে শরিফুল ইসলাম জ্ঞান হারায়। পরে তার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে, হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভোলাহাট উপজেলার চামা-মুশরিভুজা এলাকায় মহানন্দা নদীর তীরে জমিতে কৃষি কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ বুঝিয়ে দিয়েছে পুলিশ।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২২ ঘন্টা ৪৯ মিনিট আগে