চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বগুড়ায় বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে “ভূমি বাঁচাও, কৃষক বাঁচাও” শ্লোগানে বোহাইল ইউনিয়নের বোহাইল মৌজা হতে বালু উত্তোলনের ইজারা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বোহাইল ইউনিয়নের সচেতন জনগণ।

২রা জুন (সোমবার) বেলা ১১টায় স্থানীয়দের আয়োজনে উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি নৌঘাটের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
এ সময় স্থানীয় সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদী ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নদী পাড়ের এসব গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে বালু উত্তোলনের ইজারা বন্ধ ও যমুনা থেকে বালু তোলা বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বানও জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখেছি এর আগে রাতের আধারে ড্রেজার মেশিন দিয়ে একটি মহল যমুনা নদী থেকে বালু উত্তোলন করেছে। এতে নদী তীরে ভাঙন দেখা দিয়েছিলো। অব্যাহত নদী ভাঙনে ঘরবাড়িসহ কৃষি জমি নদীগর্ভে চলে গেছে। এখনো ভাঙনের হুমকিতে রয়েছে এলাকার অসংখ্য বাড়িঘর। বোহাইল ইউপি’র বোহাইল মৌজার কিছু জমি চর জেগে ওঠায় পথে বসা ও ভূমিহীন কৃষকরা মাথা গোজার ঠাঁই করে  জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছি। এমন সময় কতিপয় লোক বর্ণিত জমির সংলগ্ন হতে যমুনা নদী থেকে বালু উত্তোলন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-কে ভুল ধারনা দিয়ে ও ভুল তথ্য দিয়ে লীজ বন্দোবস্ত করার অপচেষ্টা করে আসছে। বর্ণিত জমি সংলগ্ন হতে বালু উত্তোলন হলে তাৎক্ষণিক ভাবে সম্পূর্ণ আবাদী জমি সহ ঘর-বাড়ী, মসজিদ, মাদ্রাসা পুনরায় যমুনা নদীতে বিলীন হয়ে যাবে। ফলে অসহায় সাধারণ কৃষক গৃহহারা হয়ে না খেলে পথে বসিবে। পাশা পাশি মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঘোষিত এক ইঞ্চি জায়গা খালি পড়ে থাকবেনা এর প্রতি ফলিত হবে না যাহা অবজ্ঞার সামিল।
মানববন্ধনে আরও বক্তব্য দেন আওলাকান্দি ইএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আ'লীগের সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, বোহাইল ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মাষ্টার, সাবেক সভাপতি মজনু খা, বোহাইল ইউনিয়ন ৮নং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ইউপি সদস্য জাকির হোসন বুলু, সাবেক ইউপি সদস্য ফরিদ মোল্লা প্রমুখ।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সাথে কথা হলে তিনি জানান, মূলত বালুমহালের ইজারা জেলা পর্যায় থেকে হয়। এলাকাবাসী সরাসরি জেলা প্রশাসন বরাবর আবেদনও করতে পারবেন। এ বিষয়ে আমাকে এখনও অবগত করা হয়নি। তবে যদি তারা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন, সেক্ষেত্রে আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের চেষ্টা করবো। 

আরও খবর