কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বুধহাটা স্লইস গেটের মুখ ভরাট হয়ে এলাকা বৃষ্টির পানিতে জলমগ্ন

আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন স্লইস গেটের মুখে মাটি জমে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ময়লা ও বিষাক্ত পচা পানির প্রভাবে এলাকাবাসী অস্বাস্থ্যকর পরিবেশের মুখে পড়েছে।
বুধহাটা বাজারের উত্তর পাশে স্লুইচ গেটটি এলাকার পানি নিস্কাশনের একমাত্র উপায়। বুধহাটা, অন্তকুড় বিল, জরপে বিল, মিঠিকুড়ে বিল, বুধহাটা বাজারসহ আশাপশের গ্রামের পয়ঃ নিস্কাশন এ গেট দিয়েই হয়ে থাকে। গেটের মুখে রিভার সাইডে পলি জমতে জমতে গেটের ফোকড় পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে। ফলে ঈদ উল আজহার সময়কালে মাত্র কয়েকদিনের হালকা বৃষ্টিপাতে এলাকার পানি নিষ্কাশন হতে না পারায় নিচু স্থানের ঘরবাড়ি, কওছারিয়া দাখিল মাদ্রাসা, খেলার মাঠ পানিতে নিমজ্জিত ও জলমগ্ন হয়ে পড়ে। ময়লা, আবর্জনা, কোন কোন স্থানের টয়লেটের ময়লা এই পানির সাথে মিশে এলাকা দুর্গন্ধময় পরিস্থিতির মুখে পড়ে। খবর পেয়ে দুর্দশনা দেখতে ও সমস্যা নিরসনের লক্ষ্যে বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বাজার কমিটির সাধারণ সম্পাদককে দ্রুত পয়ঃ নিষ্কাশনে দিকনির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক জন মজুর নিয়ে সাময়িক ভাবে পয়ঃ নিস্কাশনের জন্য পলিমাটি অপসারনের ব্যবস্থা করা হয়। গত বছরও চেয়ারম্যান ডাবলুর নেতৃত্বে ১৪ হাজার টাকা ব্যয় করে গেটের মুখের পলি অপসারনসহ প্রয়োজনীয় কাজ করা হয়েছিল।

Tag
আরও খবর