পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

নতুন বাজেট কার্যকর আজ থেকে

গত ২৬ জুন ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক ২০২৩-২৪ অর্থবছরের নতুন বাজেট পাস হয়। আজ শনিবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে সেই বাজেট। সাধারণত অন্যান্য বছর ৩০ জুন তথা আগের অর্থবছরের শেষ দিন বাজেট পাস হলেও ঈদুল আজহার ছুটির কারণে এবার আগেই পাস করা হয় নতুন বাজেট। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। 

এ বাজেট সরকারের টানা তিন মেয়াদের ১৫তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট। আবার সরকারের চলতি মেয়াদের শেষ এবং বাংলাদেশের ৫২তম বাজেট এটি। অন্যদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের  উত্থাপিত পঞ্চম বাজেট এটি।

গত ১ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। তাই এবারের বাজেটে চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতি গঠনের পথ সুগম হয়।

জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের উন্নয়ন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য উন্নয়নের ‘গ্লোবাল রোল মডেল’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময়ের মধ্যে জিডিপির আকার ৪৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশে। প্রাক্কলন করা হয়েছে, ২০৪১ সালের আগেই বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ।

Tag
আরও খবর