পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-06-2023 12:07:27 am

প্রায় তিন বছর পর মাঠে ফিরেছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে ইতোমধ্যেই টিকিট বাজারে ছেড়েছে আয়োজকরা। টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে।


সিলভার, গোল্ড ও ভিআইপি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ ৫ থেকে ১০০ মার্কিন ডলারে পাওয়া যাবে টিকিট। এছাড়াও ৫,১০ ও ১৫ মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে। 


এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। সাকিব লিটনদের খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০ হাজার টাকা (ডলারের হিসেবে) দিয়ে টিকিট কিনতে হবে। 


টিকিট বিক্রি উপলক্ষে গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, 'দর্শকদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের আসরগুলোতে অনেক দর্শক ছিল। এবারও থাকবে বলে আশাবাদী। আমরা চাই দর্শকরা দারুণ এই টুর্নামেন্টের অংশ হোক।'


এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিবে ৮ দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র‍্যাম্পটনের সিএএ সেন্টারে।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৭ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে