কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে তীব্র বৃষ্টিতেও জমজমাট শেষ মূহুর্তের পশুর হাট


বাগেরহাটের মোরেলগঞ্জে আগামীকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তীব্র বৃষ্টিতেও জমজমাট  ছিল শেষ মূহুর্তের পশুর হাট। বুধবার সকাল থেকেই উপজেলার ছোলমবাড়িয়া বাসষ্টান্ড সংলগ্ন বালুর মাঠ ও দৈবজ্ঞহাটি হাইস্কুল মাঠে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়।মোরেলগঞ্জ ছোলমবাড়িয়া বাসষ্টান্ড থেকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়ক জুড়ে বসেছে এ হাট।ঈদের আর মাত্র কয়েক প্রহর বাকি থাকায় বৈরি আবহাওয়ার মাঝেও যেন থেমে ছিল না পশু কেনা বেচা। এসব হাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১৬টি ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন গ্রাম থেকে খামারি, ক্রেতা-বিক্রেতারা  হাটে এসেছেন পশু কেনা বেচার জন্য। বিভিন্ন  উপজেলা থেকে খামারীসহ বেপারিরা নিয়ে এসেছেন দেশি,  পাকিস্তানি,  ফ্রিজিয়ান সহ বিভিন্ন প্রজাতির উন্নত গরু। পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকেও বেপারি এসেছেন এ হাটে। বিগত বছরের চেয়ে এবারে দাম বৃদ্ধি বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ পরিবহন খরচ বেশি থাকায় পশুর দাম তুলনামূলক একটু বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও বেপারিরা। এদিকে থেমে থেমে তীব্র বৃষ্টিতে বিপাকে পড়েন হাটে গরু নিয়ে আসা ব্যাবসায়ীরা। তীব্র বৃষ্টিতে বাজার মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তৈরি হয় এক অস্বাভাবিক অবস্থার। হাটে পশু কিনতে এসে রামচন্দ্রপুর ইউনিয়নের মোঃ আফজাল মিয়া বলেন, তীব্র বৃষ্টিতে শেষ মূহুর্তের হাটে পশু কিনতে এসে বৃষ্টিতে ভিজে এক নাজেহাল অবস্থা আমাদের। তবে এবার হাটে দেশীয় বিভিন্ন উন্নত জাতের গরুসহ,ছাগল,ভেড়া ও মহিষও লক্ষ করা গেছে, আশা করি আমাদের বাজেটের মধ্যেই কোরবানির পশু কিনতে পারব।

এদিকে ছোট বাদুড়া থেকে আসা মোঃ সোহেল তার নিজস্ব ফার্মের ১৬ টি গরু এ হাটে নিয়ে এসেছেন এর মধ্যে লাল পাহাড়ের দাম হাকাচ্ছেন ২ লাখ ৮০ হাজার টাকা। মোরেলগঞ্জের মোশাররফ মিয়া ফ্রিজিয়ান ১টি গরুর দাম চেয়েছেন ২ লাখ ৬০ হাজার,ভাটখালীর মাসুম বিল্লাহ পাকিস্তানি সিংহি জাতের ২টি গরুর দাম চেয়েছেন ৫ লাখ টাকা ক্রেতারা দাম বলেছেন আড়াই লাখ। তবে গেল বছরের তুলনায় এবার বিভিন্ন খামারে পশুর রোগ দেখা দেওয়ায় ব্যাপক লোকসানে পড়েছেন অনেক খামারী। তারা বলেছেন,আজকে একাধিক গরু বিক্রি করতে হবে আমাদের, তা হলেই বিগত লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করছেন এ বেপারীরা। 

এ বিষয়ে দৈবজ্ঞহাটি বাজারের ইজারাদার মোঃ ইদ্রিস হাওলাদার জানান, ক্রেতাদের সুবিধার্থে সার্বক্ষনিক মাঠে রাখা হয়েছে পুলিশের টিম, গ্রামপুলিশ, বাজার কমিটির নিয়ন্ত্রনাধীন স্বেচ্ছাসেবক দল। বাজার সভাপতি ৪নং দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শামসু মল্লিক বলেন, মোরেলগঞ্জে বালুর মাঠ এবং কালিকাবাড়ী, দৈবজ্ঞহাটি পশুরহাট এ অঞ্চলের সবচেয়ে বড় হাট। এখানে দূর-দূরান্ত থেকে গরু ক্রয় বিক্রয়  করতে হাজার হাজার লোক আসেন। অন্য হাটের চেয়ে এ হাটগুলোতে খাজনা কম রাখেন আদায়কারীরা। নিরাপত্তারও বিশেষ ব্যবস্থা থাকে প্রতি বছর।

আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে