বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

সারিয়াকান্দিতে পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি প্রার্থী পেলেন ০১ ভোট


বগুড়া সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে সাবিনা ইয়াসমিন বেবি পেয়েছেন ১ ভোট। তিনি সম্মেলনে পৌর বিএনপি'র সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ২০২১ সালের পৌর নির্বাচনে সাবিনা ইয়াসমিন বেবিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেয়র পদে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছিল। ওই পৌরসভা নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেও জামানত হারিয়েছেন। বেবী সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব টিপু সুলতানের ২য় স্ত্রী।
সম্মেলনে পৌর বিএনপি'র সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সাহাদৎ হোসেন সনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল মোমিন পিন্টু মই প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৩ ভোট।
অপর প্রার্থী মাহবুবুর রহমান রুস্তম পেয়েছেন ১০২ ভোট এবং সাবিনা ইয়াসমিন বেবি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১ ভোট।

এ বিষয়ে উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা বলেন, সাবিনা ইয়াসমিনকে হয়তো কেউ ভোট দেয়নি। শুধুমাত্র তার ভোটটাই সে পেয়েছে।বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

পৌর বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা বলেন, বিএনপি মনোনীত পৌর মেয়র প্রার্থী পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে মাত্র ১ ভোট পেয়েছেন। এ ঘটনায় আমাদের দলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর বগুড়া সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
সাবিনা ইয়াসমিনকে মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।

Tag
আরও খবর