নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প দেশেই হবে: জালাল ইউনুস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-06-2023 12:21:34 pm

প্রকাশিত হয়েছে ওয়ানডে বিশ্বকাপের সূচী।আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আসন্ন বিশ্বকাপের জন্য বাংলাদেশেই ক্যাম্প হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।ভারত ও বাংলাদেশের কন্ডিশনে অনেক মিল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 


মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমের মুখোমুখী হয়ে জালাল ইউনুস বলেন, ‘আগে থেকেই বিশ্বকাপ সূচি জানা প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। সূচি জানার ফলে ক্রিকেটাররা ভ্রমণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। এ ছাড়া ভারতের সঙ্গে আমাদের কন্ডিশনে মিল থাকায় আগে গিয়ে কোনো ক্যাম্প করার ইচ্ছে নেই। দেশেই ক্যাম্প থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নেয়া হবে।’


তিনি আরো জানান, ‘সূচির জন্য যে ড্রাফট করা হয়েছিল, সেখানে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি বেঙ্গালুরুতে রাখা হয়েছিল। তবে চূড়ান্ত সূচিতে সেটি পরিবর্তন করা হয়েছে। এখন ম্যাচটি হবে চেন্নাইয়ে। আমাদের জন্য বিষয়টি ভালো হয়েছে। এই ম্যাচে এখন আমাদের ভালো করার সুযোগ থাকবে।’


বাংলাদেশ দলকে নিয়ে বিসিবির এই কর্তা বলেন, ‘যেহেতু ভারতের সঙ্গে আমাদের কন্ডিশনে মিল আছে, সেহেতু এখানে ভালো করার অনেক সুযোগ রয়েছে। টপ ফোরে থাকা আমাদের জন্য অসম্ভব কিছু নয়।’


আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের পর ১০ অক্টোবর বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ অক্টোবর নিউজিল্যান্ড এবং ১৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ২৪ অক্টোবর প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। 


বাছাইপর্ব পেরিয়ে আসা প্রথম দলটির সঙ্গে বাংলাদেশ মাঠে নামবে ২৮ অক্টোবর। ৩১ অক্টোবর পাকিস্তান, ৬ নভেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা দ্বিতীয় দল এবং ১২ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে