চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা

বগুড়ার সারিয়াকান্দিতে জোড়গাছা কোরবানি পশুর হাট পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত ইউএনও

আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে ঐতিহ্যবাহী জোড়গাছা কোরবানি পশুর হাট শেষ হলো মঙ্গলবার। কোরবানি হাটের শেষ দিনে এই হাটপরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।
২৭ জুন (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এ হাটে ব্যাপক পরিমাণ কোরবানির পশু ক্রয়-বিক্রয় হচ্ছে। ছোট মাঝারি গরুর মূল্য বেশি হলেও বাজার স্বাভাবিক রয়েছে। এ হাটে ব্যাপারী, খামারি ও সাধারণ মানুষ বিপুল পরিমাণ গরু, ছাগল ও ভেড়া নিয়ে আসায় ক্রয়-বিক্রয় খুব ভালো হয় বলে জানান বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতারা। হাটের ইজারাদার মিলন হোসেন জানান, সব দিক থেকে জোড়গাছা হাট নিরাপদ তাই অধিক পশু এ হাটে জমায়েত হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঐতিহ্যবাহী জোড়গাছা পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সেই দিকটা বিবেচনা রেখে থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সবুজ কুমার বসাক জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার গুনগত মান বজায় রাখার লক্ষ্যে পৌর ও জোড়গাছা কুরবানির হাটে পশু ক্রেতাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। এছাড়াও কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যত্রতত্র স্থানে না ফেলার আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রেস ক্লাব সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম সহ সাংবাদিক ফরহাদ হোসেন, তাজুল ইসলাম ও আর.এ রাশেদ প্রমুখ।

Tag
আরও খবর