এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব আগামী শুক্রবার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব-২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী শুক্রবার ৩০ জুন ২০২৩ বিকেল সাড়ে ৩ টায় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন কিন্ডারগার্টেনে জমকালো আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাকির সবুর।


ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ড. আমিনুর রহমান সুলতান ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন। ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদ ও শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন, বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ পুলিশ পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেন আকাশ, লতব্দী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মরতুজা আল আশরাফি প্রমুখ।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঝিকুট ফাউন্ডেশন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার। এছাড়াও উক্ত উৎসবে এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, য়শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্বগণ কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করবেন ।

আরও খবর