দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ইতালি সিজনাল ভিসা ও কিছু কথা!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-06-2023 02:18:17 pm


আমাদের অনেকের জন্য ই ইউরোপ হচ্ছে স্বপ্নের সিঁড়ি । সেই সিঁড়ি তে উঠার জন্য এবার ইতালি সরকার একটা ভাল ব্যবস্থা করে দিয়েছে! সেটা হচ্ছে তিন ধাপে তারা ইতালি তে ৮৪ হাজার করে ভিসা দিবে অর্থাৎ ৮৪*৩=২৫২,০০০ প্রবাসি এই সুযোগ পাবেন । এর প্রথম ধাপে ২৭ মার্চ তারা ক্লিক ডে ঘোষণা করে এবং ১লা মে থেকে নুলা ওস্তা দেয়া শুরু করে। আমি এ পর্যন্ত নিজের অভিজ্ঞতা থেকে ভ্যালিড যে ইনফরমেশন গুলো যোগাড় করতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কাজে লাগবেঃ

১। যারা ২৭ তারিখ ৯ঃ০২ঃ০০ মিনিটের মধ্যে আবেদন সাবমিট করতে পেরেছে তাদের বেশিরভাগের নুলা ওস্তা হয়েছে।

২। যাদের ৯ টা ২ মিনিটের পরে আবেদন জমা হয়েছে তাদের নুলা ওস্তা পাওয়ার হার অনেক কম ছিল। বলতে পারেন হাজারে ২-৪ জনের হইছে।

৩। আমার জানামতে এখন ৯ঃ১৫ মিনিট চলছে। এর মধ্যে কেউ কেউ নুলা ওস্তা পেয়েছেন। তবে এই হার অনেক কম কারণ শুরুর দিনেই বেশিরভাগ নুলা ওস্তা উঠে গেছে।

৪। নুলা অস্তা পাওয়ার পর যারা অরিজিনাল নুলা ওস্তাসহ ভিএফএস এ পাসপোর্ট জমা করেছেন, তারা তিন দিন এর মধ্যেই মেসেজ পেয়েছেন ও ভিসা কালেক্ট করতে পেরেছেন।

৫। ভিএফএস এর এপয়েন্টমেন্ট একটা কম্পিউটারাইজড প্রসেস, এখানে কেউ কেউ যদি বলেন, তিনি আগে এপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবেন, তাদের বিশ্বাস করবেন না। এখন সেপ্টেম্বরের শেষের দিকে এপয়েন্টমেন্ট কোটা খালি আছে।

৬। ঢাকায় গোল্ডেন টিউলিপে ভিএফএসের কোন ভিআইপি সার্ভিস নেই, তাই পাসপোর্ট জমা দেয়ার আগে আপনার ইতালির ডি ফর্ম নিজেই ফিলআপ করে নিয়ে যেতে হবে।

৭। একটা কথা বহুল প্রচলিত, পাসপোর্ট জমা দেয়ার এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা না পেলে ধরে নিতে হবে আপনার দেয়া নুলা ওস্তা নকল ছিল এবং এই জন্য এম্বেসি এই ধরণের পাসপোর্ট অনেক দিন আটকে রাখে যাতে সেইম পেপার দিয়ে আবার আপনি জমা দিতে না পারেন।

৮। পাসপোর্ট জমা দেয়ার সময় আপনার কাছ থেকে ভিএফএস ১৫ হাজার ৬ শ ৭০ টাকা চার্জ হিসেবে নিবে এবং আপনাকে একটা রিসিট দিবে যেখানে রেফারেন্স নাম্বার দেয়া থাকবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার ভিসার আপডেট নিতে পারবেন, অনেক সময় মোবাইলে মেসেজ আসে না কারিগরি কারণে অথবা ভুল নাম্বার দেয়ার কারণে, তখন তাদের ওয়েবসাইট থেকে চেক করে আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন।

৯। পরবর্তী ক্লিক ডে আগামী ৪/৫ মাস পর ঘোষণা হতে পারে বলে শুনছি। আজকের খবর অনুযায়ী অক্টোবরে ঘোষণা আসতে পারে 

Tag
আরও খবর