কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

কুল্যায় বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে কুল্যা ইউনিয়নের আরার গ্রামের দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে।
 আরার মৌজায় ঘের মালিক আরার গ্রামের আনারুল মালীর ডিডকৃত ২২ বিঘা জমিতে মৎস্য ঘের আছে। সেখানে লক্ষাধিক টাকার বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছাড়া রয়েছে। বর্তমানে মাছের মূল্য অনুমান ৩ লক্ষাধিক টাকা। ২৪ জুন দিবাগত রাতে কে বা কারা মাছের ঘেরে বিষ প্রয়োক করে। ঘের মালিক রবিবার ভোরে মৎস্য ঘেরে গিয়ে দেখেন বাগদা, গলদা, হরিনা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছটফট করছে এবং কিছু মাছ মরে ভাসছে। বেলা বাড়ার সাথে সাথে ঘেরে থাকা প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মরে নষ্ট হয়ে যায়। তিনি বলেন, শনিবার রাত ১০টার দিকে একই গ্রামের ৩টি ছেলেকে তিনি ঘের সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখেন। তাদের সাথে মৎস্য চাষ কেন্দ্রীক দীর্ঘ দিন ধরে শত্রুতা চলছিল। তাদের দ্বারা বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি স্থানীয় মেম্বর বসির আহম্মেদ টুকুকে দেখিয়ে ও জানিয়ে থানায় সন্দিগ্ধদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন।
এব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো মমিনুল ইসলাম পিপিএম সাংবাদিকদের জানান, ঘেরে বিষ প্রয়োগ করে মাছ বিনষ্টের অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর