শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

২০ বছর পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2023 12:48:32 pm

প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২-০ গোলে হারের পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচামরার লড়াই। এই ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে টিকে রইল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ২০ বছর পর এল এই জয়।


রোববার ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে খেলার শুরুতেই মালদ্বীপকে চেপে ধরেন জামাল ভূঁইয়ারা। দুই মিনিটের মাথায় কর্নার পায় বাংলাদেশ। এরপর বেশ কয়েকবারই আক্রমণে ওঠে বাংলাদেশের খেলোয়াড়রা। আক্রমণে পিছিয়ে থাকলেও প্রথম গোলটি আদায় করে নেয় মালদ্বীপ। হাসান হাইসামের পাস এক সতীর্থের টোকায় চলে যায় হামজার কাছে। বাঁকানো শটে গোল আদায় করতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।


প্রথম গোল খাওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে যায় বাংলাদেশের খেলা। তবে খেলায় ফিরে আসে দ্রুতই। ম্যাচের ৪২তম মিনিটে আসে কাঙ্খিত গোল। সোহেল রানার ক্রসে তপু হেড দিলে সেটি খুঁজে পায় রাকিবের মাথা। হেডেই মালদ্বীপের জালে বল জড়ান রাকিব। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়।


দ্বিতীয়ার্ধের ৬৭ তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে হেড করেন তপু। জটলার মধ্যে বল পান তারিক কাজী। বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার। শেষ দিকে শেখ মোরসালিন আরও একটি গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।


এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে হেরে সাফ মিশন শুরু করে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। সেই ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত শক্তিশালী লেবাননকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে ৮০তম মিনিটে ঘটে ছন্দপতন। রক্ষণের ভুলে গোল হজমের পর যোগ করা সময়ে আরো একটি গোল খায় বাংলাদেশ।

আরও খবর


6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৫ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে