এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

বসতবাড়ির মটর দিয়ে বেরোচ্ছে অস্বাভাবিক পানি এলাকায় আতঙ্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর এলাকার বসতবাড়ির ব্যবহৃত পানি তোলার মটর দিয়ে অস্বাভাবিক পানি বের হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। মটর ছেড়ে দিলেই অনবরত সাদা ফেনাযুক্ত পানি আসছে। পৌরসভার সোহাগপুর এলাকার তপন কুমার রায়ের বসতবাড়ির চাপটিউবওয়েল যুক্ত মটর হতে গত তিনদিন ধরে এভাবে পানি আসছে।  

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেলে রান্নার কাজে ব্যবহারে পানি আনতে যায় তপনের স্ত্রী নিয়তি রাণী- এ সময় স্বাভাবিক পানি না এসে সাদা ফেনাযুক্ত পানি আসতে থাকে। এ সময় তাঁর স্বামীকে ঘটনাটি জানায় নিয়তি। তপন এলাকার কয়েকজনকে নিয়ে মটর চালু করলে একই ধরণের পানি আসতে থাকে দেখে। ওইদিন হতে পরিবারের সদস্যরা বাড়ির এ মটর থেকে বের হওয়া পানি পান করা থেকে বিরত থাকে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনেরা এ ধরণের পানি বের হওয়ার দৃশ্য একনজর দেখতে আসতে থাকেন। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ঘটনা অবগত করেন। শনিবার বেলা ১২ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিসট্যান্ট (মেকানিক)/কার্যসহকারী নুরুজ্জামান ওই মটর হতে বের হওয়া পানি সংগ্রহ করেন। নুরুজ্জামান জানান, ‘ওই মটর হতে বের হওয়া পানি প্রথমে কিছু সময় আরসি সেভেনআপ কোমলপানীয় গুলোর মত বুদ বুদ করে ও ফেনা হয়। পরে পরিস্কার পানির মত হয়। বোতলে নিয়ে ঝাঁকি দিলে আবারও বুদ বুদ করে। আমরা রংপুরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পানির নমুনা পাঠাবো।’ শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে সরেজমিনে ঘটনা দেখেন। তপনদের পরিবারকে এ মটর হতে বের হওয়া পানি পান করতে নিষেধ করেন। 

তপনের রায়ের স্ত্রী নিয়তি রাণী বলেন, ‘টিউবওয়েলের সাথে যুক্ত মটরটি প্রায় ৫ বছর হতে ব্যবহার করছি। কোনো সমস্যা হয়নি। গত বুধবার হঠাৎ করে সাদা ফেনা যুক্ত পানি আসতে থাকে। বর্তমানে আমরা অন্যের বাড়ি হতে পানি এনে ব্যবহার করছি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল ও মটর দেখে আসা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই মটর হতে বের হওয়া পানি ব্যবহার না করতে বলা হয়েছে।’

আরও খবর