বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীতে ট্রলি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাধঘাট সংলগ্ন রুপালি ফিলিং স্টেশন এর সামনে ইট বোঝাইকৃত ট্রলি ও ১৩ জন যাত্রীসহ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকাল আনুমানিক ৪ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানান, ইট বোঝাইকৃত ট্রলিটি দ্রুত গতিতে মহাসড়কের রং সাইড দিয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য কোন সিগন্যাল না দিয়ে প্রবেশ করতে গেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়া মাত্রই ট্রলি চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


তারা আরও জানান, ট্রলিটিতে বোঝাইকৃত ইট থাকায় মাইক্রোবাসটির ব্যাপক ক্ষতি হয়ছে। তবে মাইক্রোবাসে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছে। পরে আহতদের দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, ইটবোঝাই ট্রলি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় মাইক্রোবাসের ২/৩ জন যাত্রী কিছুটা আহত হয়েছে,ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে