কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

কুড়িগ্রামে জাল টাকা রোধ পশু ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে কচাকাটা থানা পুলিশের হাট পরিদর্শন

কুড়িগ্রামে প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আসন্ন কুরবানি উপলক্ষে হাটে জাল টাকা রোধ ও পশু ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) জেলা পুলিশ কুড়িগ্রাম ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলমান অস্থায়ী কুরবানির পশুর হাটে কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাট পরিদর্শন করেন। হাটের শুরুতে প্রশাসন কর্তৃক হাট পরিদর্শন করায় গরু বিক্রেতা জয়নাল আবেদীন বলেন - প্রশাসন আসাতে অনেক খুশি আমরা,দালালরা বেশি বাটপারি করতে পাবেনা না। প্রশাসনের হাট পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে হাট ইজারাদার রুহুল আমিন বলেন- প্রশাসনের এধরনের নজরদারি থাকলে  জাল টাকার রোধ ও পশু কেনা বেচায় ক্রেতা বিক্রেতারা স্বস্তিতে থাকবে। 
কচাকাটা থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন- পশু কেনা বেচায় জাল টাকা ও হাটে ক্রেতা বিক্রেতার মাঝে নানা ধরনের হয়রানি রোধে আমরা হাট পরিদর্শনে এসেছি। কুরবানির হাট শেষ না হওয়া পর্যন্ত আমাদের হাট পরিদর্শন চলমান থাকবে। 
Tag
আরও খবর