বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

বগুড়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার সারিয়াকান্দিতে ১২ নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
২২ জুন (বৃহস্পতিবার) সকালে এলাকাবাসীর আয়োজনে ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারম্যান শরিফুল ইসলামের বড় ভাই আমিনুর ইসলাম, আকলিমা আক্তার ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য মশিউর রহমান বিশু প্রমুখ। বক্তরা বলেন, ঘটনার প্রধান আসামি মহির উদ্দিন একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। এছাড়াও সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী, গুন্ডা। ঘটনা ঘটনার ৭ দিন পেড়িয়ে গেল, কিন্তু পুলিশ আসামীদের  গ্রেপ্তার করছেনা। আমরা মহির উদ্দিন সহ, সকল আসামীদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় ও দ্রুত শাস্তির দাবি করছি। আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।
উক্ত মানবন্ধন শেষে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে। আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আদালতের মাধ্যমে শাস্তি প্রদানের জন্য সারিয়াকান্দি থানা পুলিশ সর্বদা নজরদারি চালিয়ে যাচ্ছে। আশা করা যায়, খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত ১৫ই জুন রাত সাড়ে ৮টায়  ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামে পৌঁছলে চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে চেয়ারম্যানকে গুরুতর আহত অবস্থায় বগুড় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার চাচা হামিদার রহমান সহ আরো ৩জন আহত হন। পরে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়। 

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৫৮ মিনিট আগে