যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

টেকনাফে অপহৃত শিশুকে গহীন পাহাড় থেকে উদ্ধার, চার অপহরণকারী আটক

কক্সবাজারের টেকনাফে অপহৃত শিশু খায়রুল আমিন (১২) কে পাহাড়ে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। শিশু খায়রুল উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে। ২১ জুন বুধবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ জুন তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা।


আটককৃত অপহরণকারীরা হলেন, টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা বড়বিলের বাসিন্দা মোঃ আলম(২৭), আহম্মদ হোসেন(৫২), মোঃ পারভেজ (২০), আজিজা খাতুন (২১)। পুলিশ জানায়, খায়রুল আমিন স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। গত ১৬ জুন সে রঙ্গিখালী এলাকার তার বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার জন্য অপহরণকারী চক্রের সদস্য জনৈক আলমের টমটম গাড়িতে রওনা হয়। টমটম চালক আলম তার অপর সহযোগীকে কৌশলে গাড়িতে তুলে খায়রুল আমিন কে বন্ধুর বাসায় নেয়ার পরিবর্তে রঙ্গিখালী পাহাড়ি ঢালায় নিয়ে অপহরণকারীদের কাছে তুলে দেয়। সেখানে তার মুখ বেঁধে মারধর করে পরিবারের কাছে ফোন করে ছয়লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশু খায়রুল আমিন কে উদ্ধার ও ঘটনায় জড়িত চার অপহরনকারী কে আটক করেছে।


এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অপহৃত শিশু খায়রুল আমিন অপহরণের পর তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে টমটম চালক আলম কে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় রঙ্গিখালী গহীন পাহাড়ে দফায় দফায় অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে পাহাড়ে অবস্থানরত অপহরণ চক্রের সদস্যরা পুলিশের আঁচ করতে পেরে অপহৃত শিশু খায়রুল আমিন কে রেখে পালিয়ে যায়। পুলিশ খায়রুল আমিন কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। ওসি আব্দুল হালিম আরো জানান, ঘটনায় জড়িত অপহরনকারী চক্রের চার সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাপর আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২০ ঘন্টা ৪৬ মিনিট আগে