ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

মনিরামপুরে দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড

যশোরের বিজ্ঞ আদালতে পিটিশন মামলা হওয়ায় মনিরামপুরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুরের সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন।
জানাযায়, গত ১৮ জুন মনিরামপুরের গৌরিপুর গ্রামে শরিফুল ইসলাম বাদী হয়ে এসআই আশিকুজ্জামান ও এএসআই ইমরান হোসেন এবং মুরাদ হোসেনকে অভিযুক্ত করে যশোর আদালতে মামলা দায়ের করেন। ১২ জুন উপজেলার রতনদিয়া গ্রামের কুদ্দুসের ছেলে মুরাদ হোসেন একই এলাকার শরিফুল ইসলামের ছেলে হাসিবুর রহমানকে বার্মিজ চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় জনতা চাকুসহ মুরাদকে আটকিয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশিকুজ্জামান, এএসআই ইমরান হোসেনের কাছে হস্তান্তর করে। অভিযোগ রয়েছে পুলিশ অজ্ঞাত কারণে চাকুসহ ঘটনাস্থল থেকে মুরাদকে ছেড়ে দেয়। এ ঘটনার ন্যায় বিচার দাবী করে চুকিকাঘাতে রক্তাক্ত জখম হাসিবুরের পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। দুই কর্মকর্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পিটিশন মামলা হওয়ায় মঙ্গলবার তাদেরকে ক্লোজড করা হয়েছে বলে পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানিয়েছে। এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, তাদের কে ক্লোজড করা হয়েছে তবে সেটি ডিপার্টমেন্টের বিষয়।

আরও খবর