২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বাসে আগুন দিল এলাকাবাসী

বগুড়ায় বাস চাপায় বাদশা মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন লাগিয়ে দেয়৷
নিহত বাদশা মিয়া সদরের গোকুল উত্তর পাড়ার মৃত অহিদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল বন্দর এলাকায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে৷ পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মো: শাহীনুজ্জামান  বলেন, সকাল সাড়ে সাতটায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনের বাস চাপায় বাদশা মিয়ার মৃত্যু হয়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই বাসে আগুন লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর