নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন

গলাচিপায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জুন) সকালে 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো : ফেরদৌস এর সঞ্চালনায় গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন স্কুল শিক্ষার্থীকে তরল দুধ পান করিয়ে 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: মীর রেজাউল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : হাবিবুর রহমান বিশ্বাস, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন রিয়াদ, ইচাদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আসমা বেগম। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,  সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হবে। শুরুতে সারাদেশে ৫০টি স্কুলে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে। এর ধারাবাহিকতায় শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে গলাচিপা উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্যাকেটজাত পাস্তুরিত দুধ প্রদান করা হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে।

আরও খবর