কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

শ্রীউলায় ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এডিবির অর্থায়নে শ্রীউলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার বিকালে এ সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের নাকতাড়া কালিবাড়ীস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও বিভিন্ন ক্লাবের মাঝে ২০টি ফুটবল, ২০ টি ভলিবল, ২০টি ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প এবং নেটসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। এছাড়া ১০ জন অসহায় দরিদ্র-দুস্থ মহিলাকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরঞ্জমাদি বিতরন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলাই মাদকের মহৌষধ”। শেখ হাসিনার সরকার খেলা বান্ধব সরকার। খেলাধুলার মাধ্যমে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবনতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। সমাজ ও দেশের কল্যাণবান্ধব সরকারের দেশ ও জাতির কল্যাণে সুদূর প্রসারী কার্যক্রম অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

Tag
আরও খবর