কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে প্রধান শিক্ষক ও শিক্ষা অফিসারের এপিএ স্বাক্ষর

আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে এ চুক্তি সম্পাদন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলার কাপসন্ডা ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে কাপসন্ডা ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলীর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। ক্লাস্টারের ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  মোঃ আবদুর রকিব। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, আবু সেলিম ও সোহাগ আলম।
প্রধান শিক্ষকগণ স্বাক্ষরিত এপিএ চুক্তি অনুযায়ী আগামী এক বছর শতভাগ কার্যক্রম বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে বিভিন্ন দাপ্তরিক বিষয় আলোচনার মাধ্যমে উপজেলা শিক্ষা অফিসার আবদুর রকিব চুক্তি  সম্পাদন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর