২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে নদীতীরবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে- ইউএনও

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় ভাঙ্গা শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় গ্রাম ও শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমন খবর শুনে ১৯ জুন (সোমবার) দুপুরে ঐ গ্রাম ও বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক। তাৎক্ষণিকভাবে পরিদর্শন পূর্বক ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস কে বসাক জানান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিছুক্ষণের মধ্যেই বালু ভর্তি জিইও ব্যাগ ফেলে নদী তীর ভাঙন রোধের কাজ করবে। স্কুলে খুটি গেঁড়ে লাল ফিতা দিয়ে সীমানা চিহ্ণিত করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা নদীর কিনারায় গিয়ে কোন ধরণের বিপদের সম্মুখীন না হয়। এ বিষয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নৈশপ্রহরী সহ সহযোগী অন্যান্যরা যেন সার্বক্ষণিক অবস্থান করে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যালয় এবং গ্রাম রক্ষার্থে প্রশাসনের সকল ধরণের প্রস্তুতি রয়েছে বলেও দেশচিত্র কে নিশ্চিত করেছেন তিনি।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা আ'লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা সহ উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর