মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিশাল জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 02:08:34 am

ফাইল ছবি


◾ স্পোর্টস ডেস্ক


সুপার ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০১ রানে হারিয়েছে ভারত। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান গুটিয়ে গেছে ১১১ রানে। এই রান সংগ্রহ করতে নবিরা হারিয়েছে ৮ উইকেট।


২১৩ রানের বড় লক্ষ্য তারা করতে মাঠে নেমে মাত্র ১ রানে ২ উইকেট হারায় দলটি। শুরুতেই ফেরেন হযরতউল্লাহ জাজাই। তিনি খেলেন মাত্র ৪ বল। কিন্তু রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজ ঘরে।


রহমানুল্লাহ গুরবাজ এসেই ফেরেন। রানের খাতা খেলা হয়নি তারও। করিম জানাত ৪ বল খেলে করেন ২ রান। ভুবনেশ্বর কুমারের বলে কোহলির তালবন্দি হয়ে ফেরেন তিনি। নজিবুল্লাহ জাদরানকেও এলবিডব্লিউ করে ফেরান ভুবনেশ্বর। রানের খাতা খোলা হয়নি এই ব্যাটারেরও।


আফগান দলপতি মোহাম্মদ নবি অবশ্য ৭ বলে ৭ রান তুলতে পেরেছেন। আর্শদিপ সিংয়ের বলে এলবি হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।


আজমতউল্লাহ ওমরজাই ৬ বল খেলে করেন ১ রান। এরপর রশিদ খান এসে কিছুটা আশার আলো দেখান। কিন্তু ১৯ বলে ১৫ রান করে ফেরেন তিনি। এরপর মুজিব ১৩ বলে করেন ১৮ রান। ফরিদ করেন এক রান।


আফগান শিবিরে একমাত্র অর্জন ইব্রাহিম জাদরানের ফিফটি। ৫৯ বলে তিনি করেছেন ৬৪ রান।


এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আফগান অধিনায়ক নবি। দুই ওপেনার বিরাট কোহলি আর লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় ভারত। বিরাট কোহলি আর লোকেশ রাহুল মিলে তোলেন ১১৯ রান। ফরিদ খানের বল খেলতে গিয়ে আউট হন রাহুল। তার ক্যাচটি ধরেন নাজিবউল্লাহ জাদরান। 


৪১ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান করেন ভারত ওপেনার। ফাইনলেগে নান্দনিক শট দিয়ে ইনিংস শুরু করা সূর্যকুমার যাদব ফিরে যান পরের বলেই। এক ওভারে ১৪ রান দিলেও ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে আশার আলো দেখান ফরিদ।


২ উইকেট পড়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার রানের চাকার গতি কিছুটা কমে। তবে দ্রুতই তা পুষিয়ে নেন বিরাট কোহলি। আফগান বোলারদের পিটিয়ে সেঞ্চুরিখরা কাটানোর দিকে এগোতে থাকেন তিনি। অতপর ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে শতক হাঁকান সময়ের সেরা তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরিসংখ্যা এখন ৭১টি।


খেলার শেষ পর্যন্ত অবশ্য তিনি ক্রিজেই ছিলেন। শেষ সময়ে ক্রিকেট বিশ্ব নতুন করে কোহলি তান্ডব দেখতে পায়। মাত্র ৬১ বল খেলে কোহলি করেছেন ১২২ রান। ঋষভ পন্থ ১৬ বল খেলে করেছেন ২০ রান।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে