নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

শিবচরে কাদিরপুর ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল

আবু তালিব মিঠু - ইতালি প্রতিনিধি

প্রকাশের সময়: 19-06-2023 06:00:53 am

মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার(১৮ জুন) বিকেল ৪ টা পর্যন্ত জন প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে। 


শিবচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,'উপজেলার কাদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং মাদবরের চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য পদে আগামী ১৭ জুলাই উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার বিকেল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আ.গাফফার মুন্সী সোহাগ, শাহ আলম তালুকদার চানমিয়া, মো.আজাদুল ইসলাম, আলাউদ্দিন মাতুব্বর, মো. আব্দুল জব্বার মিয়া, মো. সাজাদুল ইসলাম মানিক এবং আফরোজা বেগম মায়া। অন্যদিকে মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্যপদে জলিল মোড়ল, মিনাত মোড়ল, আব্দুর রাজ্জাক মাদবর, লোকমান হোসেন এবং মোস্তাক খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

১৯ জুন সোমবার মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন। ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএমএ কাদের জানান,' রোববার বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।'

Tag
আরও খবর