ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ন্যাটোতে যোগ দেয়ার সহজ পথ পাবে না ইউক্রেন : বাইডেন

সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্যে বিশেষ কোনো ব্যবস্থা করবে না।
রুশ আগ্রাসন সত্ত্বেও শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেছেন।ওয়াশিংটনের কাছে সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের বাইডেন আরো বলেন, ‘তাদেরকে একই মান অর্জন করতে হবে। সুতরাং আমরা এটাকে সহজ করতে যাচ্ছি না।’

ন্যাটো নেতৃবৃন্দ আগামী মাসে লিথুনিয়ায় বৈঠক করতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে বাইডেন এ মন্তব্য করলেন।

এদিকে ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতীকী পদক্ষেপ হিসেবে জোট নেতারা লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ন্যাটো-ইউক্রেন কাউন্সিলের প্রথম অধিবেশন আয়োজন করতে যাচ্ছেন।

এই বৈঠকে নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্যে কিয়েভকে সমান সুযোগ তৈরি করে দেবে। তবে কিয়েভের সদস্যপদ পাওয়া নিয়ে বৈঠকে কোনো আলোচনা হবে না বলে স্টলটেনবার্গ জানিয়েছেন।

ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো সদস্যপদ পেতে ইউক্রেনের জন্যে একটি ভালো রোডম্যাপের জন্যে চাপ দিলেও যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো মিত্রদেশগুলো কিয়েভ এক দিন যোগ দেবে এ ধরনের ২০১৪ সালের অস্পষ্ট অঙ্গীকারের বাইরে যেতে তেমন একটা ইচ্ছুক নয়।

আরও খবর