ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

মোরেলগঞ্জে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।  পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানান তারা।


রবিবার (১৮ জুন) সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এই কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ  মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন  উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম,  সহ-সভাপতি  প্রভাষক  এইচ এম জসিম উদ্দিন , অর্থ সম্পাদক কেএম শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শামীম আহসান মল্লিক,  নির্বাহী সদস্য এমএ জলিল, নির্বাহী  সদস্য  মোঃ আবু সালেহ,  বীর মুক্তিযোদ্ধা  সুলতান মাহমুদ প্রমুখ। এছাড়াও মানববন্ধনে  শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহ বিভিন্ন শ্রেণিপেশার  মানুষ সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। 

বক্তারা বলেন, আমরা আর কোনো সাংবাদিকের নৃশংস মৃত্যু দেখতে চাই না।  আমরা সরকারের কাছে নাদিমসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন করে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।


Tag
আরও খবর