২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

বগুড়ায় ডিবি'র অভিযানে ৭টি গাঁজা গাছসহ আটক ০১

বগুড়ায় ৭টি গাঁজার গাছসহ নাজিম উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
১৬ ই জুন (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টায় বগুড়া সদরের পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের লাল মিয়া আকন্দের ছেলে নাজিম কে আটক করা হয়।
জানা গেছে, নাজিম দীর্ঘদিন যাবত পাঁচবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে তার বসত বাড়ির উল্টো পাশে তার ভোগদখলীয় আখ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজার চাষাবাদ করে আসছিল। বগুড়া ডিবি'র টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই আখ ক্ষেতের মধ্যে থেকে ৭টি বহু ডালপালাযুক্ত (যার মধ্যে ২টির উচ্চতা ১১ ফুট লম্বা, ৩টির উচ্চতা ৮ ফুট লম্বা ও ২টির উচ্চতা ৭ ফুট লম্বা) গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করে আসামি নাজিম উদ্দিনকে আটক করা হয়।
নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, সে নিজে আখ ক্ষেতের মধ্যে গোপনে দীর্ঘ দিন ধরে গাঁজার গাছ চাষ করে বিভিন্ন গাঁজা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আসামি নাজিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর