‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১৭ জুন (শনিবার) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্নার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান আওয়ামীলীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ার পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। আওয়ামীলীগ অসহায়-দুঃখী মানুষের পাশে অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপজেলার কুসুম্বী ও গাড়ীদহ ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত একশ’দশটি পরিবারের মাঝে ত্রিশ কেজি করে চাল বিতরণ কর হয়।
উল্লেখ্য, বিগত ২৯ মে ওই দুটি ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। যার ফলে এলাকার শতাধিক বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পাশাপাশি উঠতি ফসলে আনুমানিক চার কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু তালেব আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীম, আ'লীগ নেতা জুলফিকার আলী সঞ্জু, কৃষকলীগ নেতা আশরাফুল আলম আইয়ুব খান প্রমুখ।

Tag
আরও খবর