বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ

বগুড়ায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন (শনিবার) বেলা ১১টায় শহরের সাতমাথায় বগুড়া প্রেসক্লাব এবং বগুড়া সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
এসময় বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ এবং বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু।

প্রধান অতিথি মাহমুদুল আলম নয়ন বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। কিন্তু  সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। যার ফল হিসেবে আজ নাদিম হত্যাকাণ্ড।  আমরা সাংবাদিক নাদিমসহ দেশে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করতে হবে। একই সাথে আজকের এই সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার জোর দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে বগুড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







deshchitro-6a33e9b87410e-180626065104.webp
বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন

২ ঘন্টা ৫৬ মিনিট আগে