ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভুঞায় দৈনিক যায়যায়দিনের বর্ষপূর্তি পালিত ,


ফেনীর দাগনভুঞাতে দৈনিক যায়যায়দিনের  ১৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে  বৃহস্পতিবার  বাদ মাগরিব হোটেল স্টার রেডিসন কনভেনশন হলে । জেলা  প্রতিনিধি আজাদ মালদারের সভাপতিত্বে  দাগনভুঞা প্রতিনিধি  মোয়াজ্জেম হােসেন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞা  উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।  বিশেষ অতিথি ছিলেন দাগনভুঞা  পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা  ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন, বাজার ব্যবসায়ি সমিতির  সাধারণ সম্পাদক জসিম উদদীন হায়দার লিটন, উপজেলা  কৃষি  কর্মকর্তা লুৎফুল হায়দার চৌধুরী ,উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি, ডাঃ সুভাষ,  দাগনভুঞা  প্রেসক্লাবের  সভাপতি  নুরুল আলম খাঁন , প্যানেল মেয়র  ২ মোহাম্মদ  ফারুক, অনুষ্ঠনে বক্তব্য রাখেন দাগনভুঞা  পৌরসভার  সাবেক কাউন্সিলর মোহাম্মদ  জুয়েল। দাগনভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  হাজী আব্দুর রাজ্জাক,ব্যাংক কর্মকর্তা  মিজানুর  রহমান  হিরু,  দিশারি  সংগঠনের সহ-সভাপতি  নাসিমুল নাদিম। বিশিষ্ট  রাজনৈতিক  ও ক্রিড়া সংগঠক মনসুর আহমেদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি  এম এ তাহের পন্ডিত, মহিলা লীগের সভাপতি  রাবেয়া  আক্তার রাবু, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক   শাখাওয়াত হোসেন টিপু সহ অনেকে। বক্তারা বলেন  দৈনিক যায় যায়দিনের  প্রকাশক ও মালিক  সাঈদ হোসেন চৌধুরী  দাগনভুইয়ার কৃর্তি সন্তান। এ  পত্রিকায়  দাগনভুইয়ার  মাটি মানুষের  কথা, সমস্যার  কথা  বেশি করে  প্রকাশ  পাবে। সেটাই  প্রত্যাশা করেন  এ জনপদের  মানুষ। তারা আরো বলেন  ফেনী ৩ আসন থেকে দাগনভুঞা  কোন সন্তান  এমপি হতে পারেননি। ভবিষ্যতে  সাংবাদিকদের  লেখনীয়তার মধ্যমে দিয়েই তারা  একজন জনপ্রতিনিধি  প্রত্যাশা করেন। সেই  আলোকে সরকারি দলের নেতা  দিদারুল কবির রতনকে  তার দলের অনেকেই উপযুক্ত  মনে করেন এবং তার জন্য  কাজ করার আহ্বান জানান।  প্রধান অতিথি দিদারুল কবির রতন বলেন  যায় যায়দিনের  সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধির পাশাপাশি  সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মিডিয়াতে প্রচার করার জন্য  অনুরোধ করেন।  পরে   অতিথিগন  কেক কেটে  সকল কলাকৌশলিকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর