দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ঢাবি অধিভুক্ত কলেজে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ‘ত্রিমোহনা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-06-2023 11:24:10 am

© ফাইল ছবি


◾মো. আকিব হোসাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৬ জুন, ২০২৩)। মোট তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। শনিবার (১৭ জুন) বিজ্ঞান ইউনিটের এবং শুক্রবার (২৪ জুন) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন শিক্ষার্থীদের সহযোগিতায় ‘হেল্প ডেস্ক’ বসেছে ত্রিমোহনার। ইলিশের বাড়ি চাঁদপুর জেলা থেকে আগত ঢাকা কলেজের বিভিন্ন বর্ষে বিভিন্ন বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা কলেজস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ (ত্রিমোহনা)।


সংগঠনের পক্ষ থেকে সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তা করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী (মোবাইল, ঘড়ি ও অন্যান্য জিনিসপত্র) সম্পূর্ণ ফ্রিতে জমা রাখছে। তাছাড়া ভর্তিচ্ছুদের মাঝে খাবার পানি ও কলম বিতরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলার শিক্ষার্থীদেরও হেল্প ডেস্ক বসেছে। সবমিলিয়ে সবার মাঝে এক ধরণের সম্প্রীতির বন্ধন তৈরি হচ্ছে।


ত্রিমোহনার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন মানিক এবং সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরাও সহযোগিতায় ছিল। সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, এটা আনন্দের যে, আমরা ত্রিমোহনার পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছি। শিক্ষার্থীদের সুবিধার্থে মূলত এমন প্রচেষ্টা। প্রতিবছর এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন বলেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা যাতে কোনো বিড়ম্বনায় না পড়ে এবং শিক্ষার্থীরা যাতে সহযোগিতা পায় সেই তাগিদেই আমরা ত্রিমোহনার পক্ষ থেকে হেল্প ডেস্ক বসিয়েছি। বিভিন্ন জেলার শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাচ্ছি। উক্ত সংগঠনের মাধ্যমে যাতে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি, সেই কামনা করছি। ত্রিমোহনার এমন সহায়তায় ভর্তিচ্ছু ও অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।


উল্লেখ্য, তিনটি ইউনিটে সর্বমোট ১ লাখ ১ হাজার ২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ২৫ হাজার ২৫২ জন।


আরও খবর

6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

২ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে