যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ট্রলার দুর্ঘটনা, কক্সবাজার উপকূলে ভেসে এলো চার মরদেহ

কক্সবাজারের উপকূলীয় এলাকায় গত দুই দিনে চারটি অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। উপকূলে ভেসে আসা এসব মরদেহ পঁচে গলে বিকৃত হয়ে গেছে। কোনোটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, আবার কোনোটি হাত-পা বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে সাগরে তাদের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৬ জুন) সকালে সেন্টমাটিনের দক্ষিণপাড়া এলাকায় ভেসে এল অর্ধগলিত অজ্ঞাত পরিচয় একটি মরদেহ।



এর আগে, গত বুধবার (১৪ জুন) টেকনাফের সাবরাং মুন্ডারডেইল এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ ভেসে আসে। বৃহস্পতিবার (১৫ জুন) শাহপরীর দ্বীপে হাত-পা বিচ্ছিন্ন একটি লাশ এবং ইনানী সৈকতে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ বলছে, অন্তত ১৫ দিন আগে মিয়ানমার থেকে মানুষ নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে ট্রলার ডুবি অথবা অন্যকোন দুর্ঘটনায় এসব মানুষের মৃত্যু হতে পারে।








সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকালে জোয়ারের সময় অর্ধগলিত মরদেহটি ভেসে আসে। তবে পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হতে পারে।


এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, যে লাশগুলো উদ্ধার করা হয়েছে সবই একেবারে পঁচে গলে বিকৃত হয়ে গেছে।


তিনি বলেন, সাগরে অন্তত ১০-১২ দিন আগে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আজ থেকে অন্তত ১৫ দিন আগে মিয়ানমার থেকে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে সাগরে কোন দুর্ঘটনায় এদের মৃত্যু হতে পারে। গতকাল যে মরদেহ ভেসে এসেছে তার গলায় বাধা একটি লকেটে পাওয়া যায় দুটি নাম্বার। সেই নাম্বারের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।



ওসি আব্দুল হালিম আরও জানান, মিয়ানমার থেকে যে ট্রলার মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল, সেটি যদি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গিয়ে থাকে, তাহলে আরও বেশ কিছু লাশ ভেসে আসার সম্ভাবনা রয়েছে।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে