বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জামালপুরে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম মৃত্যুবরণ করেছেন।


বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন।


সংবাদ প্রকাশকে কেন্দ্র গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ।


সহকর্মী ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্বপালন শেষে বকশীগঞ্জ বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এসময় পাটহাটি এলাকায় পৌঁছলে পূর্বপ্রস্তুতি অনুযায়ী সন্ত্রাসীরা নাদিমের ওপর হামলা চালায়। এতে তিনি অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় হামলাকারীরা। 


এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতাল এবং সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


আজ বিকেল দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু সম্প্রতি নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 


এ মামলা গতকাল বুধবার খারিজ হওয়ার পর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ক্ষিপ্ত হন এবং লোকজন দিয়ে নাদিমের ওপর হামলা করেন।


এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা মুঠোফোনে বলেন, সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা জানার পরই হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়া হয়, তখন তিনি অজ্ঞান থাকায় তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর বিষয়টি ফেসবুকের মাধ্যমে শুনেছেন।


ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের সনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।


সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামালপুর প্রেসক্লাব ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন। সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকরীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

আরও খবর